Wednesday, April 29, 2026

“আমার অনুভুতির জগৎ”, তামিলনাড়ুর সৈকতে হাঁটার পর কবিতা লিখলেন মোদি

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদিও ‘কবি’।

রাজনীতিতে সফল হওয়ার পর অনেক নেতানেত্রীই কবিতা লিখেছেন, কবিতার বই প্রকাশ করেছেন, কবি হয়েছেন। পাঠকসংখ্যা সেভাবে জানা না গেলেও, সে সব কবিতার বইয়ের কাটতি বিপুল। পরের পর সংস্করণও হয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা একটি কবিতা শেয়ার করেছেন। সমুদ্রসৈকতে তাঁর হাঁটা এবং ফ্রি-হ্যাণ্ড করার ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি
মামাল্লাপুরম গিয়েছিলেন। সফরের দ্বিতীয়দিন সকালে মামাল্লাপুরম সমুদ্রসৈকতে হেঁটেছেন মোদি আর তারপরই সমুদ্রের সঙ্গে তাঁর ‘আলাপচারিতা’ নিয়ে কবিতাও লিখে ফেলেন। রবিবার সোশ্যাল মিডিয়ায় সেই কবিতাটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। “আমার অনুভুতির জগৎ-এর সঙ্গে কথোকথন”, কবিতার নাম দিয়েছেন তিনি। হিন্দিতে লেখা ওই কবিতায় সূর্যের সঙ্গে সমুদ্রের সম্পর্ক, ঢেউ- এর সঙ্গে সমুদ্রের সম্পর্ক এবং তাঁর বেদনার সম্পর্ক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

 

 

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...