Saturday, February 28, 2026

ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংসস্তূপ দোতলা বাড়ির একটি অংশ, মৃত কমপক্ষে ১৫

Date:

Share post:

ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল আস্ত একটা দোতলা বাড়ির বিরাট অংশ। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন, গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দোতলা বাড়িটির যে অংশটি ধ্বংসস্তূপ পরিণত হয়েছে, তার তলায় অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৌ জেলার মহম্মদাবাদ এলাকার ওয়ালিদপুরে। জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটেছে। সোমবার সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোতলা বাড়ির একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল।

আরও পড়ুন-জুয়ার ঠেক থেকে আটক ব্যক্তির মৃত্যু, ফাঁড়িতে আগুন লাগাল উত্তেজিত জনতা

 

spot_img

Related articles

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...