Wednesday, May 6, 2026

৭২ দিন পর কাশ্মীর উপত্যকায় চালু মোবাইল ফোন পরিষেবা

Date:

Share post:

৭২ দিন পর জম্মু-কাশ্মীর উপত্যকায় পোস্টপেইড মোবাইল ফোনের সংযোগ চালু করা হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ এখনও বন্ধই রয়েছে। সোমবার দুপুরে কাশ্মীরে ৪০ লাখের মতো পোস্টপেইড মোবাইল ফোন সচল হয়েছে।

গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। ওই সময় বিক্ষোভের আশঙ্কায় কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্র। এছাড়া কেন্দ্রীয় সরকার এখানে বাড়তি সেনা জওয়ান মোতায়েন করে। স্থানীয় রাজনৈতিক নেতাদের বন্দী করা হয় এবং পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

কাশ্মীরে আরোপ করা নিষেধাজ্ঞার কিছু কিছু তুলে নেওয়া হলেও মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ ব্যাপক হারে বন্ধ ছিল। গত বৃহস্পতিবার কাশ্মীরে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

গত মাসে সরকার ফোনের ল্যান্ডলাইন চালু করে। যদিও সরকার পরিচালিত অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ল্যান্ডলাইন ফোন পরিষেবা খুব কম গ্রাহক নিয়ে থাকেন। ওই নিষেধাজ্ঞার ফলে স্থানীয় বাসিন্দারা হতাশ হয়ে পড়েছিলেন এবং প্রয়োজনীয় জরুরী পরিষেবাও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছিল। ধীরে ধীরে সেই সমস্যা মিটছে।

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...