Wednesday, June 3, 2026

ফের ভিজছে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

যাই, যাই করেও যাচ্ছে না বর্ষা। বর্ষাকাল তো দূর, শরৎ কাটিয়ে শীতের পথে রাজ্য কিন্তু বৃষ্টি থামছে না। অক্টোবরের প্রথম সপ্তাহে দুর্গাপুজোর সময়েও বৃষ্টির দাপটে ভেসেছে শহর। লক্ষ্মীপুজো পেরিয়েও ফের বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। বুধবারের পরে বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে চলছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় উপকূলবর্তী জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ছাড়াও দক্ষিণ কর্নাটকের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। তবে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে এই মুহূর্তে কোনও ঘুর্ণাবর্ত নেই। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ বছরে কোনও বর্ষাকালেই এত বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি, ঠাসা ইন্ডোরে জীবন দিয়ে লড়াই করার শপথ

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...