Saturday, February 28, 2026

বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ভুল করেই গুলি চলেছিল

Date:

Share post:

ভুল করে গুলি চালিয়েছিল বাংলাদেশ বর্ডার পুলিশ (বিজিবি)। আর তাতেই ভারতীয় জওয়ান বিজয় ভান সিংয়ের মৃত্যু হয়েছিল, জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার তিনি এই স্বীকারোক্তির পর জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি কথা বলবেন। দু’দেশের সম্পর্কে যাতে কোনও প্রভাব না পড়ে তারজন্য সরকারি ক্ষেত্রে বাংলাদেশ উদ্যোগ নেবে। তিনি এও জানান, জলসীমা লঙ্ঘন করে আসা ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

মুর্শিদাবাদ সীমান্তে ভারত-বাংলাদেশ ফ্ল্যাগ মার্চ চলাকালীন বিজিবি একে-৪৭ থেকে গুলি চালায়। জখম হন একজন। ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের কারনেই শুরু হয়েছিল পারস্পরিক সঙ্ঘর্ষ। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে এই কারনে দু দেশের বৈঠকের কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন-ওদের জীবন হোক ম্যাজিকের মতো অভিনব

 

spot_img

Related articles

দোলে ‘নো এন্ট্রি’ হাওড়ার ওল্ড ক্যাব রোডে, বাতিল একগুচ্ছ লোকাল!

দোল ও হোলির ভিড় সামলাতে ভারতের প্রাচীনতম ও অন্যতম ব্যস্ত রেলস্টেশন হাওড়া(Howrah) রেলওয়ে স্টেশন (Howrah Railway Station)-এ নেওয়া...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

শনিবার রাজ্যের জেলায় জেলায় ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। অশান্তির আশঙ্কায় আগেভাগেই প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী...

‘খাপছাড়া‘ চূড়ান্ত তালিকা প্রকাশের মাঝপথেই কাজ করছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

পরীক্ষার ফল প্রকাশ যেন। সকাল থেকেই সকলে হুমড়ি খেয়ে পড়েছেন স্মার্ট ফোনের অথবা কম্পিউটারের স্ক্রিনে। কারণ আজই সেই...

ইরানে হামলা চালিয়েছে আমেরিকাই: ঘোষণা করে দিলেন ট্রাম্প

শনিবার সকালে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে হামলার কথা স্বীকার করে জানানো...