Monday, May 25, 2026

‘অভিজ্ঞ ও দক্ষ সংগঠক’, শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদির

Date:

Share post:

“দেশের সুরক্ষা নিশ্চিত করেই শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিত শাহ”। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাহের 55তম জন্মদিনে পাঠানো শুভেচ্ছাবার্তায় শাহের সুস্বাস্থ্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার নিজের টুইটারে মোদি লিখেছেন, “একজন পরিশ্রমী, অভিজ্ঞ, দক্ষ সংগঠক এবং ক্যাবিনেটে আমার সহকর্মী অমিত শাহকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই।” সেই সঙ্গে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করলেন তিনি। টুইটের শেষে ট্যাগ করলেন অমিত শাহকে।

শুধুই নরেন্দ্র মোদিই নন, বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতা-কর্মীরাও জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আরও পড়ুন-‘ব্যতিক্রমী, দুর্দান্ত’, মোদির সঙ্গে বৈঠক শেষে বললেন অভিজিৎ

 

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...