Monday, May 25, 2026

ময়দানের বাজি মেলায় এবার মূল আকর্ষণ হোয়াটস অ্যাপ-চুটপুট-চক্কর

Date:

Share post:

কালীপুজো ও দীপাবলিতে ট্র্যাডিশনাল বাজিগুলির পাশাপাশি গত কয়েক বছর চুটিয়ে বিক্রি হচ্ছে আকাশ প্রদীপ, যা ফানুস নামেই বেশি পরিচিত। আর এবার বাজার কাঁপাতে আসছে হোয়াটস অ্যাপ-চুটপুট-চক্করের মতো অভিনব আতস বাজি। চেন্নাইয়ের শিবকাশি কিংবা আমাদের রাজ্যের চাম্পাহাটি, নুঙ্গির পাশাপাশি বেশ কয়েক বছর বাজার মাতাচ্ছে চাইনিজ প্রোডাক্ট। এবারও চায়নার নতুন চমক হোয়াটসঅ্যাপ, চুটপুট, চক্কর। শহীদ মিনার প্রাঙ্গণে ময়দানের বাজি বাজারে এবার এগুলি আকর্ষণের মূল কেন্দ্রে।

আরও পড়ুন – ৯৯ কেজি রুপোর প্রতিমায় নজর কাড়বে চাঁপাডালি মৎস্য আড়তদার সমিতির কালীপুজো

নির্দিষ্ট সময়ের মধ্যে স্টল তৈরি না হওয়ায় ময়দানে বাজি মেলা শুরু হতে বিলম্ব হল। মঙ্গলবার থেকে এই মেলা শুরু হওয়ার কথা থাকলেও, তা আদতে শুরু হবে আগামীকাল বুধবার থেকে। অর্থাৎ এবার ময়দানে বাজি মেলা চলবে ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, এবছর ৩৪ রকমের নতুন বাজি পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে ২২টি বাতিল করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাই নতুনত্ব আইটেম একটু কমই দেখা যাবে। ময়দান ছাড়া অন্যান্যবারের মতো এবছর ২৭ অক্টোবর পর্যন্ত এই বাজি বাজার চলবে টালিগঞ্জ, টালা, বেহালা, কালিকাপুরে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার কালীপুজোতে বারাসতের কেএনসি রেজিমেন্টের ভাবনা “হেরিটেজ অফ বেঙ্গল”

Related articles

প্রধানমন্ত্রীর কনভয় রুটের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় সাসপেন্ড ৬ পুলিশকর্মী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর...

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম...