Monday, March 23, 2026

পর্যুদস্ত হলেন বিজেপির TikTok তারকা-প্রার্থী সোনালি ফোগত

Date:

Share post:

ভোট প্রচারের সময় তাঁকে ঘিরেই ছিলো সবচেয়ে বেশি কৌতূহল। গুগল সার্চে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার থেকেও বেশি খোঁজ হয়েছিলো তাঁর।

সেই TikTok তারকা সোনালি ফোগত বিপুল ভোটে পরাজিত হলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে। ফোগতকে আদমপুর আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। কংগ্রেসের কুলদীপ বিশনইয়ের কাছে পরাজিত হয়েছেন সোনালি। গণনার শুরু থেকে লিডে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে বিশনই। গুগলের তথ্য অনুযায়ী, 10 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সার্চ তালিকায় সবার উপরে ছিলেন এই সোনালি ফোগত। সার্চ রেজাল্ট বলছে, হরিয়ানার ভোটারদের মূল আগ্রহ, সোনালির ব্যক্তিগত তথ্য নিয়েই। যেমন, তাঁর বয়স, জীবন ইত্যাদি। ‘সোনালি ফোগত বয়স’ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। তবে সেই সার্চ রেজাল্ট যে ভোট বাক্সে প্রতিফলিত হয়নি, তা স্পষ্ট!

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...