Saturday, March 21, 2026

ফের চাঁদার জুলুমে আক্রান্ত ব্যবসায়ী

Date:

Share post:

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বরানগরের আলমবাজারে। অভিযোগ, আলমবাজার নব জ্যোতি সংঘের সভাপতি পুলক ঘোষ ৫০ হাজার টাকা চাঁদা চান ধাবার মালিকের থেকে। টাকা দিতে রাজি না হওয়া এদিন রাত ১১ নাগাদ ১৫ জন লোক নিয়ে ধাবায় এসে ব্যাপক ভাঙচুর চালায়। মারধর করা হয় মালিক মুন্সিলাল রায় ও তার ছেলেকেও।

ক্লাব কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার রাতে ক্লাবেরই এক সদস্য কৌশিক মুখার্জি তাঁর স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় ধাবা থেকেই কটূক্তি করা হয়। এমনকী ক্লাবের সদস্যদের অভিযোগ বেআইনি মাদক দ্রব্যও বিক্রি করে ওই ধাবা।

আরও পড়ুন – হরিয়ানায় গোপাল ‘সহায়’ বিজেপির

এদিকে মদ বিক্রি প্রসঙ্গে ধাবার মালিক আরও জানান, বছর দুয়েক আগে মদ বিক্রি হলেও এখন আর তা হয় না। শুধু কালীপুজোই নয়, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্যও বছরে ২ বার করে টাকা চাওয়া হয় ক্লাব থেকে। এমনকী ধাবার মালিক জানিয়েছেন, অগাস্ট মাসেই ১০ হাজার টাকা দেওয়া হয়েছে তাঁদের।

আরও পড়ুন – রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...