Sunday, June 14, 2026

রাজ্যের ৩ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

Date:

Share post:

শারদোৎসবের জন্য রাজ্যে উপনির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। পুজোর মরসুম শেষ হতেই ৩ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। করিমপুর, খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জ ভোটগ্রহণ হবে ২৫ নভেম্বর। ফল ঘোষণা ২৮ তারিখ।
সোমবার, দেশের ১৮টি রাজ্যে উপনির্বাচন হয়। ফল প্রকাশ হয়েছে ২৪ অক্টোবর। কিন্তু উৎসবের মরসুম থাকায় বাংলায় সেই সময় উপনির্বাচন করাতে রাজি হয়নি রাজ্য। সেই কারণেই নভেম্বের শেষের দিকেই এখানে ভোটগ্রহণ হবে।
খড়গপুর সদর কেন্দ্রে থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়ে যাওয়ায় ওই বিধানসভা কেন্দ্রটি ফাঁকা। একইভাবে তৃণমূলের মহুয়া মৈত্র সাংসদ হওয়ায় খালি রয়েছে করিমপুর আসনটিও। অন্যদিকে, কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে শূন্য হয়েছে পড়েছে কালিয়াগঞ্জ বিধানসভা আসনটিও। সেই মতো এই তিনটি আসনে উপনির্বাচন হবে।

পুজোর আগে থেকেই রাজ্যে জোট গড়ে লড়াই বার্তা দিচ্ছে বাম-কংগ্রেস। এমনকী, বিধান ভবনে দেখা গিয়েছিল বিমান বসু, সূর্যাকান্ত মিশ্রদের। সূত্রের খবর, সেই রফাসূত্র মেনেই, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কংগ্রেসকে ছেড়ে দিতে পারে বামেরা। তবে, করিমপুরে প্রার্থী দেবে সিপিএম। কারণ, কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের দখলে। খড়গপুর সদরেও দীর্ঘ দিনের বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রয়াত নেতা জ্ঞানসিং সোহনপাল। তাঁকে হারিয়েই বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। এই ট্রেন্ডকে মাথায় রেখেই আসন সমাঝোতার রূপরেখা তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা হয়নি।

আরও পড়ুন-গারুলিয়া পুরসভাও এলো জোড়াফুলের দখলে

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...