Friday, May 15, 2026

কালী প্রতিমা বিসর্জনের জন্য চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ

Date:

Share post:

দুর্গাপুজোর মতোই বাবুঘাটের গঙ্গায় কালী প্রতিমার ভাসানের জন্য চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানিয়েছে, আজ, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতি সন্ধ্যায় একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হবে। সেই তালিকায় মোট ছ’জোড়া ট্রেন রয়েছে। তার মধ্যে চার জোড়া ট্রেনকে কলকাতা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফিরতি ট্রেনগুলি ওই স্টেশন থেকেই ছাড়বে।

এক জোড়া করে ট্রেনকে মাঝেরহাট এবং বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। সেইসব স্টেশন থেকেই ফিরতি ট্রেনগুলি ছাড়বে। এছাড়া, তিন জোড়া ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – কালীপুজোতে ঝকঝকে রোদ, দেখে নিন ভাইফোঁটাতে কেমন থাকবে আকাশের মেজাজ

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...