Friday, June 26, 2026

পার্থ আমার ভালো বন্ধু: ধনকড়

Date:

Share post:

যতবার রাজ্যপাল সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন, ততবারই ঢাল হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকী এক সময় তাঁকে বিরক্ত হয়ে, বলতে শোনা গিয়েছে, “রাজ্যপাল যা বলবেন, তারই উত্তর দিতে হবে নাকি?” রবিবার কালীপুজোর সন্ধেয় মুখ্যমন্ত্রী বাড়িতে মুখোমুখি হন পার্থ আর ধনকড়। রাজ্যের মন্ত্রীকে দেখে জড়িয়ে ধরেন রাজ্যপাল। তারপর তাঁকে নিয়ে পাশাপাশি বসে পড়েন। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। শুধু তাই নয়, উপস্থিত সকলকে রাজ্যপাল জানান, “পার্থ আমার খুব ভালো বন্ধু”। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তিনি বলেন, মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় তাঁর একজন নির্ভরযোগ্য সহযোগী।

মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে তাঁর বাড়ির পুজোয় আমন্ত্রণ করার এরপর থেকেই সরকার-রাজ্যপালের সংঘাতের বরফ গলছে বলে মনে করছিল রাজনৈতিক মহল। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের আলাপচারিতা সেই জল্পনা আরও উস্কে দিল। তবে এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবেশ ছিল একেবারেই অরাজনৈতিক, ঘরোয়া এবং আন্তরিক। আবার রোজকার রুটিন ফেরার পরে পার্থ চট্টোপাধ্যায় আর জগদীপ ধনকড়ের বন্ধুত্ব এরকম থাকে কি না সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী এরকম বাড়িতে থাকেন! বিস্মিত ধনকড়

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...