Friday, June 26, 2026

কালীপুজোর ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪ পুলিশকর্মী

Date:

Share post:

গোটা দেশ ও রাজ্যের মানুষ যখন আলোর উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময় ঘোর অন্ধকার নেমে এল চার পুলিশকর্মীর পরিবারে। কালীপুজোর রাত পেরিয়ে নিজেদের ডিউটি সেরে যখন বাড়ি ফিরছিলেন, তখন মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই চার পুলিশকর্মী।

সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে। দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এরপর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও ১ পুলিসকর্মীর মৃত্যু হয়। মৃত পুলিশকর্মীরা বাদল সরকার,অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই।

আরও পড়ুন – কালী প্রতিমা বিসর্জনের জন্য চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে ডিউটি সেরে মেমারি থানা থেকে বর্ধমান ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ওই চার পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গিয়েছে, তাঁদের গাড়ির পিছনে একটি বালি বোঝাই লরি এসে সজোরে ধাক্কা মারে। ঘাতক লরিটির চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন – ভিলেন তুবড়ি প্রাণ কাড়ল দুজনের

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...