Thursday, May 7, 2026

ভ্রাতৃদ্বিতীয়ায় অন্য মেজাজে পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

বছরের আর বাকি দিনগুলির থেকে এদিনটি একেবারে অন্য মেজাজে কাটান রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এমনিতেই বাঙালির নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজোয় সুব্রত মুখোপাধ্যায় প্রায় রোজই উপস্থিত থাকেন। আনন্দ-উৎসবে সব সময়ই সাধারণ মানুষের পাশে পান তাঁকে। কিন্তু এদিনটা জনসংযোগ বা রাজনীতির বাইরে, একেবারেই নিজের দিদি এবং বোনদের জন্য। মঙ্গলবার, সকালে চার দিদি ও বোন মিলে ফোঁটা দিলেন সুব্রত মুখোপাধ্যায়কে। একই রকমের শাড়িতে সুসজ্জিত হয়ে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন তাঁরা। আর পঞ্চায়েত মন্ত্রীও হাসিমুখে গ্রহণ করেন মিষ্টি ভর্তি থালা।

উপহার হিসেবে সুব্রত মুখোপাধ্যায় পেয়েছেন পারফিউমের সেট থেকে পাঞ্জাবি সবকিছু। আর বোনেদের তিনি দিয়েছেন শাড়ি। তবে কেনাকাটার ব্যাপারটা দেখেন তাঁর গৃহিনী, অকপট জানালেন পঞ্চায়েতমন্ত্রী। খাদ্য রসিক সুব্রতবাবু আজকাল বেশি খান না। তবে, বোনেদের মন রাখতে সবকিছুই অল্প করে চেখে দেখবেন বলে কথা দিয়েছেন। তাঁর পছন্দের পোস্ত বড়া থেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবই থাকছে মেনুতে। এদিন কোনও কাজ নয়, শুধু ভাই-বোনের আনন্দ মুহূর্ত ভাগ করে নেওয়াটাই তাঁর কাছে পরম প্রাপ্তি বলে জানিয়েছেন সুব্রত।

আরও পড়ুন-প্রাইমারি টেট পরীক্ষার ঘোষণা কিছুদিনের মধ্যেই, খুশির হাওয়া সর্বত্র

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...