Saturday, February 28, 2026

গোষ্ঠী সংঘর্ষে বীরভূমে মৃত ১

Date:

Share post:

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। অভিযোগ, শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় সাঁইথিয়ার কল্যাণপুর। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল ওই দুইগোষ্ঠীর মধ্যে। মঙ্গলবার সকালে তা চরম আকার নেয়। শুরু হয় বোমাবাজি, চলে গুলিও। গুলিবিদ্ধ হয়ে শেখ ইনসান নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় সাঁইথিয়া থানার পুলিশ বাহিনী। একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

spot_img

Related articles

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...