Thursday, May 7, 2026

বাগদাদির উত্তরসূরীকেও খতম করেছে মার্কিন সেনা!

Date:

Share post:

বাগদাদি নিধনের পাশাপাশি মার্কিন প্রশাসনের দাবি, আইএস-এর সেকেন্ড ইন কমান্ড আবু আল হাসান মুজাহিরকেও খতম করেছে মার্কিন সেনা। তবে বাগদাদি হানায় নয়, সেটি ছিল আলাদা অপারেশন। মার্কিন প্রশাসনের দাবি, এবার আইএস জঙ্গি কার্যকলাপ খেই হারাতে বাধ্য। সিরিয়ায় আইএসের মাথা ছিল মুজাহির। তার ভিডিও মাঝে মধ্যেই দেখা যেত। তাকে মার্কিন সেনা কুর্দিশ সেনার সঙ্গে হাত মিলিয়ে খতম করেছে।

মুজাহির

অন্যদিকে বাগদাদির আত্মঘাতী হওয়ার কারণ ব্যাখ্যা করেছে মার্কিন সেনা। তারা জানাচ্ছে, তাড়া খেয়ে বাগদাদি তার গোপন সুড়ঙ্গে ঢুকে পড়ে। সে ভেবেছিল এই জায়গার সন্ধান পাবে না হামলাকারীরা। তবু সেফ গার্ড হিসাবে তিন সন্তানকে রেখেছিল। প্রয়োজনে ঢাল হিসাবে ব্যবহার করবে। কিন্তু ভুল ভাবনা। ঢুকে দেখে সুড়ঙ্গের অন্য প্রান্তে মার্কিন সেনা। উল্টোদিকেও তাই। আর পাশে যে সঙ্গী ছিল, সেই আসলে গোপন কথা জানাত কুর্দ চরকে। যে আবার খবর পৌঁছত মার্কিন সেনাকে। শেষ মুহূর্তে বুঝতে পেরেছিলেন ঘরের মধ্যেই রয়েছে বিশ্বাসঘাতক। যেভাবে আবোটাবাদে খুন হওয়ার আগে বুঝেছিলেন ওসামা বিন লাদেন!

আরও পড়ুন-“রেল বোর্ড প্রতারণা” কাণ্ডে সিট গড়ছে কলকাতা পুলিশ, বেকায়দায় মুকুল

 

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...