Thursday, May 7, 2026

৬ মাসের জন্য বন্ধ হল কেদারনাথের দরজা, বিগ্রহ নিয়ে শোভাযাত্রা

Date:

Share post:

নিয়ম মতো ভ্রাতৃদ্বিতীয়ায় পরই বন্ধ হল কেদারনাথের মন্দির। বিশেষ পুজোর পর কয়েক হাজার ভক্ত ও তীর্থ যাত্রীর উপস্থিতিতে মন্দিরের দরজা বন্ধ করা হয়। আগামী ছ’মাস বন্ধ থাকবে মন্দির। এই ছ’মাস কেদারনাথের পুজো হবে উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে।

বন্ধ হওয়ার সময় মন্দির থেকে ভগবান শিবের বিগ্রহ নিয়ে ফুলে সুসজ্জিত পালকি উখিমঠের উদ্দেশে রওনা দেয়। ‘জয় বাবা কেদার’ এবং ঢোল-বাদ্যি সহকারে বিশেষ শোভাযাত্রা করে পালকি রওনা হয়। ৩১ অক্টোবর রামপুর এবং গুপ্তকাশী হয়ে পালকি ওঙ্কারেশ্বর মন্দিরে পৌঁছবে। কেদারনাথ মন্দির কমিটির মুখপাত্রের দেওয়া হিসেব অনুযায়ী, এইবছর ৯ লক্ষ ৯৭ হাজার ৫৮৫ পুণ্যার্থী কেদারনাথ দর্শনে এসেছিলেন।

আরও পড়ুন – বাগদাদির উত্তরসূরীকেও খতম করেছে মার্কিন সেনা!

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...