Monday, May 4, 2026

বাঙলার পাঁচ শ্রমিক খুন, চুপ কেন প্রধানমন্ত্রী? প্রশ্ন মমতার

Date:

Share post:

বাংলার মানুষ কাশ্মীরে জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হলেন। অথচ বিজেপি একবারও সমবেদনা জানাল না। এটা কোন ধরনের রাজনীতি? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বললেন, বাঙালি-অবাঙালি বিভেদের রাজনীতি করছে এদের নেতারা। ভাবতেও লজ্জা হয় জঙ্গি হানায় মৃত্যুর পরেও এসব কথা ওদের ভাবনাতে আসে। কাশ্মীরে তো বাঙালি কম, তাহলে চুপ কেন বিজেপি। তাই বলছি এই ঘটনার তদন্ত চাই। কাশ্মীরে কেন কাজ করতে যাবে সে নিয়েও প্রশ্ন? এরা তো রাজ্যে রাজ্যে লড়াই লাগিয়ে দেবে। বহিরাগত বলা হচ্ছে। অথচ কাশ্মীরের কত শ্রমিকের কাজ চলে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে, জবাব তো কেন্দ্রকেই দিতে হবে।

পুজোর উদ্বোধনে এলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে অনেকটাই জুড়ে ছিল এনআরসি প্রসঙ্গ। বললেন, আমাকে জন্মের শংসাপত্র আনতে বললে কোথায় পাব। এরা প্রথমে ভাগাভাগির রাজনীতি করে। ভোটের পর চালায় অত্যাচার। বাংলায় এসব চলবে না।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিকে চলতি বছরে প্রশ্নের সঙ্গেই উত্তরপত্র নয়, জানালেন সংসদ সভাপতি

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে