Thursday, June 18, 2026

হোয়াটসঅ্যাপে ইজরায়েলী ফাঁদ, চিঠি দিলেন রবিশঙ্কর

Date:

Share post:

ইজরায়েলের এনএসও নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল। কারণ এই সংস্থার মেসেজিং অ্যাপের সুরক্ষায় বড়সড় ফাটল ধরেছে। এদেরকে আন্তর্জাতিক দুনিয়া সাইবার অস্ত্রের ডিলার হিসেবেই চিহ্নিত করে। কারন, নিমেষে যে কোনও অ্যাপের মধ্যে ঢুকে গিয়ে সেই অ্যাপ হ্যাক করতে পারে হ্যাকাররা।

আর ঠিক এই কারণেই সুরক্ষা বলয় মজবুত করতে হোয়াটসঅ্যাপ কর্তাদের চিঠি দিল নয়াদিল্লি। জানতে চাইল সুরক্ষার জন্য তারা কী কী পদক্ষেপ করছে। কারন নয়াদিল্লির কাছে খবর, এই সাইবার অস্ত্রের ডিলাররা হ্যাকিং করতে শুরু করেছে ভারতের বেশ কিছু প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক সহ বিশিষ্টজনের ফোন। শুধু ভয়েস কলিং ফিচার ব্যবহার করে তারা তাদের হ্যাকার সফটওয়্যার দিয়ে পৌঁছাচ্ছে নির্দিষ্ট ব্যক্তির ফোনে। ফলে গোপন তথ্য দ্রুত পাচার হয়ে যাচ্ছে বিদেশে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার ট্যুইট করে বলেছেন হোয়াটসঅ্যাপের গোপনীয়তা রক্ষার জন্য আমরা চিঠি দিয়েছি। তিন দিনের মধ্যে জবাব চেয়েছি, এবং এই হ্যাকিং বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...