Wednesday, May 20, 2026

রবীন্দ্র সরোবরের গেট ভেঙে ছটপুজোর প্রস্তুতি

Date:

Share post:

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে রবীন্দ্র সরোবর চলছে ছটপুজোর প্রস্তুতি। শনিবার, সকাল ৭টা নাগাদ সরোবরের তিন নম্বর গেটের তালা ভেঙে ঢোকেন কয়েকশো মানুষ। এরপরে মাদার ডেয়ারি সংলগ্ন গেটও ভেঙে দেন বিক্ষোভকারীরা। ছটপুজো নিয়ে কেএমডিএ-এর নিষেধাজ্ঞার নোটিশ ছিড়ে ফেলেন তাঁরা।

বিক্ষোভ বাড়ালেও রবীন্দ্র সরোবর থানার পুলিস সেখানে পৌঁছয়নি বলে অভিযোগ। সরোবরের নিরাপত্তারক্ষীরা জানান, মাত্র কয়েকজন মিলে বিপুল জনতাকে আটকানো সম্ভব হয়নি। কোনও পুলিশ যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
ছটপুজো ও পরিবেশ দূষণ বিতর্ক জেরে বেশ কয়েকবছর ধরেই সরোবরে পুজো নিয়ে চাপানউতোর শুরু হয়। কোনও মতেই রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জাতীয় পরিবেশ আদালত। কিন্তু গত দু বছর সেখানে অবাধে পুজো হয়। এবছর আদালতের নির্দেশ মেনে সেখানে ছটপুজো বন্ধের নির্দেশ জারি করেছে কেএমডিএ-ও। বিকল্প হিসাবে শহরের ১০টি পুকুরে ছটপুজোর অনুমতি দেওয়া হয়।

কিন্তু পূণ্যার্থীদের দাবি, প্রতি বছরের মতো রবীন্দ্র সরোবরেই এবারও ছটপুজো করতে দিতে হবে। এর পরেই সরোবরের একের পর এক গেট ভেঙে ভিতরে ঢুকে পুজোর প্রস্তুতি শুরু করেন বিক্ষোভকারী। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাতঃভ্রমণকারী থেকে পরিবেশবিদরা।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেন পূর্ব রেলের

 

Related articles

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...