Thursday, May 7, 2026

টালা ব্রিজ পরিদর্শন, ১৫দিনের মধ্যে রিপোর্ট নবান্নে

Date:

Share post:

টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্তে সিলমোহর পড়ে গিয়েছে শুক্রবারই। কবে থেকে ভাঙার কাজ শুরু হবে, সেটি ঠিক করতে, শনিবার সকালেই পরিদর্শন করে কেএমডিএ, রেল, পূর্ত ও পরিবহন দফতর। ছিল কলকাতা ট্রাফিক পুলিসও। ১৫ দিনের মধ্যেই নবান্নে রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরই টালা ব্রিজ ভাঙার দিনক্ষণ জানা যাবে।
চিৎপুরের দিকে রেললাইনের উপর দিয়ে ব্রিজের যে অংশ গিয়েছে সেইসব জায়গায় ঘুরে দেখা হয়। খতিয়ে দেখা হয় টালা ব্রিজের পরিস্থিতি। জানুয়ারিতে ব্রিজ ভাঙা হলে কোন পথে গাড়ি ঘোরান হবে সেই বিষয়েও আলোচনা করেন বিভিন্ন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-পরিসংখ্যান বলছে এগিয়ে ভারত

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...