Wednesday, June 3, 2026

নজরে সীমান্ত, বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে সব জেলার পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসাররাও। সূত্রের খবর, সোমবার নবান্নের ১৪ তলার কনফারেন্স হলে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী পুলিশ। পুলিশ আধিকারিকদের পাশাপাশি থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিআইজিও।

রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে সীমান্ত। প্রধানত সীমান্তবর্তী জেলাগুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। কাঁটাতার পেরিয়ে দুষ্কৃতীরা রাজ্যে অনুপ্রবেশ করছে কি না অথবা এলাকায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখতে আগেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যয়। সোমবারের বৈঠকে সেই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সে বিষয়ে রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, জঙ্গলমহলে ফের মাওবাদী সমস্যা মাথাচাড়া দিচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেবেন তিনি। সূত্রের খবর, রাজ্যের শিল্পাঞ্চলগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নির্দেশ দেবেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...