Sunday, May 3, 2026

দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠালগ্নে ভীম নাগ থেকে নৌকা পথে গিয়েছিল তিন মণ মিষ্টি

Date:

Share post:

দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠালগ্নে নৌকা পথে গিয়েছিল ভীম চন্দ্র নাগ থেকে তিন মণ মিষ্টি। রানি রাসমণি নিজে সেই মিষ্টির অর্ডার দিয়েছিলেন। শুধু তাই নয়, রানি রাসমণি মাঝে মধ্যেই এখানে লোক পাঠিয়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য তাঁর পছন্দের মিষ্টি নিয়ে যেতেন ঐতিহ্যবাহী ভীম চন্দ্র নাগ থেকে।

১৯৩ বছরের ভীম চন্দ্র নাগ মিষ্টির দোকানের বর্তমান কর্ণধার প্রতাপ চন্দ্র নাগ তাঁদের দোকানের ইতিহাস বর্ণনা করতে গিয়ে নানারকমের গল্প শোনালেন। এই নিয়ে ষষ্ঠ প্রজন্ম এই দোকান চালাচ্ছেন।

১৮২৬ সালে বউবাজার এলাকায় জঙ্গল কেটে একটি ছোট মিষ্টির দোকান প্রতিষ্ঠা করেছিলেন পরাণ চন্দ্র নাগ। দোকানের নাম দেন পুত্র ভীমের নামে। সম্প্রতি, সেই ভীম চন্দ্র নাগ মিষ্টির দোকানকে হেরিটেজ তকমা দিয়েছে ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট এন্ড কালচার হেরিটেজ। কলকাতা শহরের মোট ১৪টি রেস্তোরাঁ এই সম্মান পেয়েছে।

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...