Friday, May 8, 2026

‘অভিজিৎ বিনায়ক শিশু উদ্যান’ তৈরি হচ্ছে বাঘাযতীনে

Date:

Share post:

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে নোবেলজয়ীর নামে বাঘাযতীনে তৈরি হচ্ছে শিশু উদ্যান। দক্ষিণ শহরতলির বাঘাযতীনে ফুলবাগান মেলার মাঠে তৈরি হচ্ছে এই উদ্যান। তাঁর এই নোবেল জয়কে স্মরণীয় করে রাখতে এই মাঠের নামকরণ হয়েছে ‘অভিজিৎ বিনায়ক শিশু উদ্যান।’ ডিসেম্বরের শেষে এই উদ্যানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা।

তাঁর এই নোবেলজয়কে স্মরণীয় করে রাখতে কলকাতায় চিলড্রেন পার্ক হচ্ছে জেনে যারপরনাই খুশি ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ফোর্ড ফাউন্ডেশন অধ্যাপক। কিছুটা আবেগতাড়িতও বটে। বললেন, “শৈশবের একটা প্রধান উপকরণ খেলার জায়গা। সবুজের সান্নিধ্য। আমি দু’টি শিশুর বাবা হয়ে বলছি, এই ছোট জায়গাটা থাকুক উজ্জীবিত হয়ে।”

বিনায়কের শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। নোবেলজয়ীর নামে পার্কের নামকরণের পরিকল্পনা তাঁরই। পরিচালনা করবে ফুলবাগান সংস্কৃতি ক্লাব। শুধু অভিজিৎ বিনায়ক নন, ওয়ার্ডে আর একটি নির্মীয়মাণ পার্কের নামকরণ হয়েছে অর্থনীতির আর এক নোবেলজয়ী অমর্ত্য সেনের নামে। বাপ্পাদিত্য জানালেন, “জগৎসভায় বাঙালিকে ফের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন অভিজিৎ বিনায়ক। বাঙালি তাঁর চোখ দিয়ে আবার স্বপ্ন দেখছে জগৎসেরা হওয়ার। এমন মানুষের নামে পার্ক উৎসর্গ করতে পেরে আমরা ধন্য। অধ্যাপক অমর্ত্য সেনের নামেও পার্ক হচ্ছে।” জানুয়ারির শেষে কলকাতায় আসবেন নোবেলজয়ী। তখন তাঁর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ‘ডিএসসি’ গ্রহণ করার কথা। আর ওই সময়ই নিজ নামাঙ্কিত শিশু উদ্যানে নোবেলজয়ী আসতে পারেন বলে জানা গিয়েছে।

Related articles

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...