Saturday, April 18, 2026

“কাউকে বাংলা ছাড়তে দেব না”, শপথবাক্য পাঠ করালেন মমতা

Date:

Share post:

“আমরা সবাই নাগরিক। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিত ও শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও সিএএ করতে দেব না, দিচ্ছি না। আমরা শান্তিতে থাকব।” মিছিল শুরুর আগে এই শপথবাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১টা নাগাদ নাগরিকত্ব সংশোধনীয় আইনের প্রতিবাদে পদযাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী। তাঁর আগে তৃণমূলের সব নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান মমতা। বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে রেড রোড ধরে জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে।

মিছিল শুরুর আগে, মিছিলে মুখ্যমন্ত্রী সতর্ক করেন বহিরাগত ঢুকিয়ে অশান্তি পাকানোর পরিকল্পনা করা হচ্ছে। সেদিকে সতর্ক থাকতে তিনি নির্দেশ দেন। একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফের একবার শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন মমতা। তিনি স্পষ্ট বলেন, অশান্তি পাকানোর চেষ্টা করলে, তা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন-রাজ্য জুড়ে বিক্ষোভ-অবরোধে বাতিল বহু ট্রেন, নাকাল যাত্রীরা

 

Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...