Monday, May 25, 2026

শান্তির ‘মিছিল-দিন’ দেখল কলকাতা

Date:

Share post:

একসময় নাম ছিল মিছিল নগরী। বহুদিন পর সেই ছবিটাই উঠে এলো কলকাতার বুকে। বৃহস্পতিবার, মিছিলে মিছিলে ছয়লাপ মহানগর। কিন্তু এক অদ্ভুত শান্তিপূর্ণ সহাবস্থান। একই দিনে কলকাতার বুকে কার্যত চারটি মিছিল বের হয়। একটি অরাজনৈতিক মিছিল, ছিলেন বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অন্য তিনটে মিছিল ছিল তৃণমূল, বাম এবং কংগ্রেসের। তার মধ্যে তৃণমূলের ঘোষিত মিছিল নয়, বরং নেত্রীর ডাকে সভায় যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের ছাত্র-যুব, কর্মী-সমর্থকরা। অন্যদিকে, ঘোষিত কর্মসূচি ছিল বাম এবং কংগ্রেসের। মৌলালির রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে মিছিল করে তারা। কিন্তু কোনও মিছিল থেকেই কোন উত্তেজনা ছড়ায়নি। নানা ধর্ম সম্প্রদায়ের মানুষ মিছিলে পা মেলান। হাতে ছিল এনআরসি-সিএএ বিরোধী প্ল্যাকার্ড। কখনও স্লোগান দিয়ে, কখনও গান গেয়ে বিরোধিতায় সামিল হন প্রতিবাদীরা। মিছিলে হাতে পতাকার পাশাপাশি গালে লেখা ছিল, “নো এনআরসি, নো সিএএ”।
কিন্তু কোথাও এতটুকু শৃঙ্খলাভঙ্গ হয়নি। গণতান্ত্রিক উপায়, সংগঠিত ভাবে এগিয়েছে মিছিল। যেখানে মিছিল বাধা পেয়েছে সেখানেও কোনও উত্তেজনা ছড়ায়নি। প্রতিবাদীদের বাধাও নয়, কার্যত অনুরোধ করে পুলিশ। আর সেই নির্দেশ মেনে সেখানেই থেমে যান আন্দোলনকারীরা।

একদিকে যখন সিএএর বিরোধিতায় রণক্ষেত্র লখনউ। একের পর এক জ্বলেছে পুলিশ চৌকি, গাড়ি, বাইক- তখন এক শান্তিপূর্ণ মিছিলের দিন দেখল কলকাতা। যেখানে সংগঠিত প্রতিবাদের আওয়াজ উঠল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। কিন্তু কোথাও এতটুকু তাল কাটল না।

আরও পড়ুন-এবার রাষ্ট্রপুঞ্জের অধীনে গণভোট চাইলেন মমতা! হারলে ইস্তফা দিক বিজেপি সরকার

 

Related articles

১০০ দিনেই বাণিজ্যের পরিস্থিতিতে বদল: ব্যবসায়ীদের অনুষ্ঠানে প্রতিশ্রুতি শমীকের

বাংলার ক্ষমতায় এসে কেন্দ্রের সরকারের তরফ থেকে রাজ্যে যে ধরনের প্রকল্প প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী...

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...