Saturday, May 16, 2026

পথশিশুদের শিক্ষা সামগ্রী, বস্ত্র বিতরণ, হেলথ ক্যাম্প করল ‘ওদের ভালোবেসে’

Date:

Share post:

সারা বছর অতিবাহিত হওয়ার পর বছর শেষে সবাই খুঁজতে বসি পাওয়া আর না পাওয়ার হিসাব। কিন্তু সেই সকলের মধ্যেও ‘ওদের ভালোবেসে’ গ্রুপের কিছু ছেলেমেয়ে কাটাল মানিকতলা খালপাড়ের পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে তাদের ‘বছর শেষের আনন্দ’ অনুষ্ঠানের মাধ্যমে। চন্দ্রজিত নন্দী, নবনীতা মন্ডল, মধুমিতা পান্ডা, জ্যোতির্ময় পান্ডা, দীপায়ন দাস, সায়নজিত ভৌমিক সহ কিছু শুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় বছর শেষে হাসি ফুটলো ওই শিশুদের মুখে। এই অনুষ্ঠানে তাদের শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী, শীতে বস্ত্র বিতরণও করা হয়। এছাড়াও সেচ্ছাসেবী সংস্থা “ভিটামিন” এর ডাক্তারবাবুদের সাহায্যে আয়োজন করা হয়েছিল, শিশুদের জন্য ফ্রী হেলথ ক্যাম্প এবং মেয়েদের জন্য হাইজিন অ্যাওয়ারনেস ক্যাম্প। স্বাস্থ্য সচেতনতায় মেয়েদের জন্য বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন।

কিছু সহৃদয় মানুষের সাহায্য, ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে এই অনুষ্ঠানে সাহায্য করেছেন এবং আগামি দিনেও তারা পথশিশুদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন-বাংলার পর এবার মহারাষ্ট্রের ট্যাবলোও বাদ প্রজাতন্ত্রের কুচকাওয়াজ থেকে

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...