Saturday, May 2, 2026

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকালে বনধের কোনও প্রভাব নেই

Date:

Share post:

আজ দেশব্যাপী বাম- কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘট শুরু হয়ে গিয়েছে। সকাল সাড়ে সাতটায় শহরেই এই বনধের কোনও প্রভাব নেই । কলকাতা বিমানবন্দরে এর কোনও প্রভাব চোখে পড়েনি ।বিমান ধরতে সকাল থেকেই যাত্রীদের ভিড়। শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও স্বাভাবিক যান চলাচল।বিভিন্ন জায়গায় রেল অবরোধ। ধর্মঘটকারীরা রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে। যাদবপুর স্টেশনে বামেদের মিছিল । ফলে রেল চলাচল বিঘ্ন শিয়ালদহ দক্ষিণ শাখায়। যদিও যাদবপুরে যান চলাচল স্বাভাবিক ।
ট্রেন চলাচলে প্রভাব শিয়ালদা মেন শাখাতেও । বারাসত, বেলঘড়িয়া ,শ্যামনগরে চলছে রেল অবরোধ। হাওড়া- বর্ধমান শাখাতেও ব্যাহত ট্রেন চলাচল । হুগলির হিন্দমোটরে সকালবেলায় রেল অবরোধ করল ধর্মঘটকারীরা । হাওড়া- শ্রীরামপুর ব্যাহত রেল পরিষেবা। এরই পাশাপাশি হৃদয়পুরে রেললাইনের ওপর মিলল বোমা। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের নীচে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে, আতঙ্কে যাত্রীরা।
ট্রেন চলাচল বন্ধ মগরাহাটে।
পূর্ব মেদিনীপুরে হেলমেট পরে বাস চালাচ্ছেন চালকরা । তাদের হেলমেট খুলতে বলায় বচসা বাধে ধর্মঘটকারীরা সঙ্গে। বনধের সমর্থনে বর্ধমানে বেশ কিছুক্ষণ অবরোধ করা হয় জাতীয় সড়ক। সব মিলিয়ে বনধের কোনও প্রভাব সকালে না পড়লেও নাজেহাল সাধারণ মানুষ ।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...