Wednesday, May 20, 2026

CAA: 26শে হবে বাম-কংগ্রেস ধরনা, গ্রামে 5 হাজার সভার লক্ষ্য সিপিএমের

Date:

Share post:

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনকে শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ না রেখে সমান গুরুত্ব দিয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সিপিএম। নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিগুলি শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে বুঝেই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, এবার গ্রামেও সমান গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। সিপিএম রাজ্য কমিটি এজন্য পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে অন্তত 5 হাজার সভা করার পরিকল্পনা নিয়েছে। সূর্যকান্ত মিশ্র সতর্ক করে বলেছেন, টার্গেট বেঁধে দেওয়া মানে যেমনতেমন করে লক্ষ্যপূরণ নয়। মানুষের যোগদান নিশ্চিত করেই সভা করতে হবে, অধিকার রক্ষায় পঞ্চায়েতগুলির উপর চাপ তৈরি করতে হবে।

এদিকে এই একই ইস্যুতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাম-কংগ্রেসের উদ্যোগে 2 ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করা হবে। কলকাতার ওয়ার্ডগুলিতে ও পুর এলাকায় সিএএ, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে এই যৌথ কর্মসূচি নেওয়া হচ্ছে।

 

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...