Sunday, May 10, 2026

করোনাভাইরাসে ফিলিপিনসে মৃত্যু, চিনের নাগরিকদের অনলাইন ভিসা বন্ধ করল ভারত

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের দাপটে মৃত্যুমিছিল শুরু হয়েছে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ চিনে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা( হু) বিশ্বস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এরমধ্যেই আতঙ্ক বাড়িয়ে চিনের বাইরে প্রথম অন্য কোনও দেশে করোনাভাইরাসে মৃত্যুর খবর সামনে এল। ফিলিপিনসে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করছে ভারত। কেন্দ্র সরকার জানিয়েছে, এখন থেকে চিনের নাগরিক ও চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ভারতে আসার জন্য অনলাইন ভিসা পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। অনির্দিষ্টকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ চিনের নাগরিকরা এখন ভারতে আসার জন্য অনলাইন ভিসার আবেদন করতে পারবেন না। একইসঙ্গে, আগে জমা নেওয়া আবেদনপত্রও বাতিল করা হবে। চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। ভারত সরকার জানিয়েছে, যাদের বাধ্যতামূলক কোনও কারণে ভারতে আসা দরকার তাঁরা প্রয়োজনে বেজিং, সাংহাই বা গুয়াংজোর ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। এদিকে এর মধ্যেই দ্বিতীয় দফায় উহানে বসবাসকারী ভারতীয়দের ফেরানো হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে এই নিয়ে দুদফায় প্রায় সাড়ে ছশো ভারতীয় নাগরিককে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ফেরাল কেন্দ্র সরকার। চিন থেকে ফেরার পর বাধ্যতামূলকভাবে সকলকে চোদ্দদিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখার বন্দোবস্ত হয়েছে।

 

Related articles

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...