Tuesday, May 5, 2026

দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক

Date:

Share post:

এক কিশোরীকে খুন করার পর আত্মহত্যা করল যুবক। ঘটনা দুর্গাপুরের ২৪ নম্বর গণতন্ত্র কলোনি এলাকার। মৃতার নাম মিতা কুন্ডু (১৬)। দশম শ্রেণীর ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে খুন পরার পর অভিযুক্ত যুবকও আত্মঘাতী হয়েছে। যদিও তার নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জখম অবস্থায় প্রথমে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতে ওই কিশোরী এবং যুবক একাই ছিলেন। পরিবারের লোকজনরা কেউই ছিল না। তবে কী কারণে এই খুন এবং আত্মহত্যা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণেই এমন মর্মান্তিক ঘটনা।

Related articles

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...