Tuesday, March 17, 2026

বইমেলার ঝামেলার রেশ থানায়, চুলের মুঠি ধরে পুলিশকে মার!

Date:

Share post:

বইমেলায় অশান্তি ছড়ালো বিধাননগর থানায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে থানার মধ্যেই মহিলা পুলিশ কর্মীর চুলের মুঠি ধরে মারধর করে অভিযোগকারীরা।

এদিন বইমেলায় দলীয় স্টলে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি আসতেই অভিযোগ নকশালপন্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। সে নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ সামাল দিলে পরিস্থিতি স্থিতিশীল হলেও অভিযোগকারীরা অভিযোগ জানাতে চলে আসেন বিধাননগর উত্তর থানায়। অভিযোগ, বইমেলায় তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে৷ পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে লিখিত অভিযোগ দিতে যাওয়া হয়। তাঁরা সকলে মিলে অভিযোগ জমা দিতে যান। কিন্তু পুলিশ একসঙ্গে সকলকে ঢুকতে দিতে চায়নি। এমন সময় থানার কাচের দরজা ভাঙা হয়। পুলিশকে আক্রমণ করা হয়। অভিযোগ জানাতে যারা আসেন তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত মহিলা পুলিশ কর্মীকে বাঁচাতে গিয়ে হিমশিম খান অন্য পুলিশ কর্মীরা। থানায় রাত অবধি উত্তেজনা। আটক করা হয়েছে পুলিশ কর্মীকে প্রহারে অভিযুক্তদের।

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...