Tuesday, May 12, 2026

বেলেঘাটায় মায়ের হাতে খুন দুধের শিশু, পিতৃ পরিচয় জানতে ডিএনএ টেস্টের অনুমতি আদালতের

Date:

Share post:

ফের শিরোনামে বেলেঘাটায় মায়ের হাতে শিশু খুনের ঘটনা। তোলপাড় হয় শহর কলকাতা। সেই ঘটনায় এবার ডিএনএ টেস্টের অনুমতি দিল শিয়ালদহ আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, নাকি মানসিক অবসাদেই নিজের দুধের সন্তানকে খুন? নিহত শিশুর বাবাই বা কে? মূল অভিযুক্ত সন্ধ্যা জৈনের স্বামী সুদর্শন জৈন নাকি তাঁর হরিয়ানার প্রেমিক? এবার “দুধ কা দুধ পানি কা পানি” করতেই নিহত শিশুর পিতৃপরিচয় জানতে চায় আদালত।

আর সেই কারণেই ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ কোর্ট। জানা গিয়েছে, সন্ধ্যা জৈন ও সুদর্শন জৈনের ডিএনএ টেস্ট করা হবে। এর আগে তদন্তের দিশা খুঁজতে কলকাতা পুলিশ ডিএনএ টেস্টের অনুমতি চেয়ে আদলতের দ্বারস্থ হয়। এদিন সেই আবেদনই মঞ্জুর করল আদালত।

জানা গিয়েছে, শিয়ালদহের এনআরএস হাসপাতালে সন্ধ্যা জৈন ও সুদর্শন জৈনের রক্তের নমুনা নেওয়া হবে। ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলে শিশু খুনের প্রকৃত কারণ অনেকটাই খোলসা হবে বলে মনে করছে পুলিশ। এবং তদন্ত কেউ সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলেই মনে করছেন গোয়েন্দারা।

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...