Thursday, May 14, 2026

হঠাৎ পাকিস্তানে কেন শত্রুঘ্ন সিনহা? শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা এখন কংগ্রেস নেতা। গতবছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। পাটনা সাহিব থেকেই লোকসভার কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট লড়েছিলেন। কিন্তু তিনি হেরে যান।

হঠাৎ তাঁকে দেখা গেল পাকিস্তানের লাহোরের এক বিয়ের অনুষ্ঠানে। সত্যি কি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে শত্রুঘ্ন? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? হঠাৎ কেন পাকিস্তানে এই কংগ্রেস নেতা, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। উঠছে অনেক প্রশ্ন। লাহোরে গিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে পাক অভিনেত্রী রিমা খানের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহাকে। রিমা খান নিজে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অভিনেতার সঙ্গে ছবিটি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় রিমার পোস্ট থেকে জানা গিয়েছে যে লাহোরে ওই বিয়ের অনুষ্ঠানটি হিনা ও আহমেদ নামে দুই পাক নাগরিকের।

আরও পড়ুন-নেহা নিজের ইচ্ছায় সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছেন, দাবি হিমাংশের

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...