Wednesday, May 13, 2026

কৃষ্ণা বসুকে শ্রদ্ধার্ঘ্য অধীর চৌধুরীর

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসুকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘কৃষ্ণা বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার দুঃখ, ব্যথা, যন্ত্রণার কথা প্রকাশ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের সকলের জন্য সমবেদনা জ্ঞাপন করছি। একজন স্বনামধন্যা মহিলা। যাঁর জ্ঞান, বিবেক, বিচারবোধ যে কোনও ব্যক্তিকে অনুপ্রাণিত করতে পারে। নেতাজী পরিবারের সদস্যা তো ছিলেনই। তাঁর নিজস্বতা, মৌলিকত্ব বারবার প্রকাশিত হয়েছে।’’  সংসদে কৃষ্ণা বসুর সঙ্গে কয়েক বছর কাটানোর অভিজ্ঞতাও তুলে ধরেন কংগ্রেস সাংসদ। আজকের ভারতবর্ষের যে রাজনীতি, তাতে উদারমনা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, দেশাত্মবোধে ভরপুর রাজনীতিবিদ শিক্ষাবিদের মৃত্যু হল বলে মন্তব্য করেন অধীর চৌধুরি। তিনি বলেন, ‘‘আজকের রাজনীতিতে যেখানে হিংসা, উত্তেজনা, সংকীর্ণতা তৈরি হয়েছে, সেই বিষাক্ত রাজনীতির বাতাবরণে কৃষ্ণা বসুর মতো ব্যক্তিত্বের চলে যাওয়াটা বিশাল গহ্বর তৈরি করবে।’’

আরও পড়ুন-বর্ষপূর্তি ও লোশারে মেতেছেন শেরপারা, শুভেচ্ছা জানাতে হাজির পার্থ

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...