Sunday, March 1, 2026

গৌতম কুণ্ডুর জামিনের আবেদন খারিজ, চিকিৎসা করানোও নির্দেশ ইডি-কে

Date:

Share post:

ফের খারিজ রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জামিনের আবেদন। শুক্রবার, রোজভ্যালি মামলার শুনানিতে খারিজ করলেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। সুপার স্পেশালিটি হাসপাতালে গৌতম কুণ্ডুর চিকিৎসা করানোও নির্দেশ দেন বিচারপতি। এই চিকিৎসার ব্যায়ভার বহন করবে ইডি।

প্রায় ৫বছর জেল হেফাজতে রয়েছেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। হাইকোর্টে তাঁর জামিনের আবেদন করে আইনজীবী অরুণ মুখোপাধ্যায় জানান, গৌতম কুণ্ডুর ভোকাল ক্যান্সার রয়েছে। চিকিৎসার কারণে তাঁকে জামিন দেওয়ার আর্জি জানান তিনি৷ কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত। গৌতম কুণ্ডুকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে হবে ইডিকে৷
অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে ১৭ হাজার ৫২০ কোটি টাকা তুলেছে রোজ ভ্যালি। সেই টাকা কোথায় এবং কাদের কাছে গিয়েছে তার তালিকা তৈরি করছে ইডি৷ বাজেয়াপ্ত করা হয়ে রোজভ্যালির জমি ও সম্পত্তি।

spot_img

Related articles

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...