Thursday, April 30, 2026

‘গোলি মারো’ স্লোগান কলকাতার বুকেও!

Date:

Share post:

দিল্লির পর শহর কলকাতা। বিজেপির মিছিল থেকে আওয়াজ উঠল দেশ কি গদ্দারো কো/ গোলি মারো শা… কো!

যার সভায় যাওয়ার জন্য এই মিছিল, এবং যে মিছিল থেকে এমন ভয়ানক খতমের এবং হিংসার রাজনীতির চর্চা শুরু সেই অমিত শাহ দিল্লি ভোটে পর্যুদস্ত হওয়ার পর অনুতাপের সুরে বলেছিলেন, ‘গোলি মারো’ স্লোগান দেওয়া বোধহয় ঠিক হয়নি। অথচ প্রেস ক্লাবের রাস্তায় এদিন মিছিল থেকে আওয়াজ উঠেছে ‘গোলি মারো’। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। দিল্লিতে মেরুকরণের জন্য স্লোগান উঠেছিল। একই চেষ্টা বাংলাতেও। রাজনৈতিক মহলে প্রশ্ন, ২১শেও কী দিল্লির।ঘটনার রেপ্লিকা দেখা যাবে! সিপিএম নেতা সুজন চক্রবর্তী থেকে কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর সাফ কথা, বাংলায় এই বিভাজনের রাজনীতি চলবে না। মানুষ ওদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। রাজ্য সরকারের প্রশ্রয়ে এসব হচ্ছে। কী করে এই ধরণের স্লোগান দেওয়ার পরেও অভিযুক্তরা গ্রেফতার হয়না।

আরও পড়ুন-পুরভোট নয়, বিধানসভাই লক্ষ্য বোঝালেন অমিত

Related articles

সিলড স্ট্রংরুমে ব্যালটের কাজ, নেই রাজনৈতিক প্রতিনিধি! তৃণমূলের প্রতিবাদে স্বচ্ছতার আশ্বাস

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছেন স্ট্রং রুম সিলড। অথচ কমিশনেরই ওয়েব কাস্টিংয়ে দেখা যাচ্ছে ব্যালট নিয়ে কাজ হচ্ছে।...

সাঁতার থেকে ফেলুদা, সব সামলেই আইসিএসইতে বাজিমাত বর্ধমানের নিপবীথির

আইসিএসই পরীক্ষার ফলে রাজ্যকে চমকে দিল বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নিপবীথি দত্ত। ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য...

পুনর্নির্বাচন নিয়ে কড়া কমিশন! সশরীরে স্ক্রুটিনিতে পর্যবেক্ষক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা মিটতেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট ও বজবজের ৭৭টি বুথে ফের ভোটের...

বৈভবকে সচিনের সঙ্গে তুলনায় নারাজ, কেকেআরের জন্য রইল দাদার ভোকাল টনিক

ভারতীয় ক্রিকেটে এখন বৈভব সূর্যবংশীকে নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেই কিশোর ক্রিকেটারকে সচিনের সঙ্গে তুলনা করছেন।যদিও এখনই সেই তুলনায়...