Sunday, June 7, 2026

ইভেন্ট লঞ্চেই শৃঙ্খলা আর পেশাদারিত্বের নজির রাখলো অভিষেক-পিকে জুটি

Date:

Share post:

তৃণমূলের ইভেন্ট লঞ্চ ঘিরে নেতাজি ইন্ডোর কর্মযজ্ঞে অসাধারণ টিম ম্যানেজমেন্ট এর ছবি ধরা পড়ল। শুধুমাত্র দলীয় কর্মীরা নন, সঙ্গে প্রশান্ত কিশোরের টিম অসাধারণ ব্যবস্থাপনার ছাপ রাখল। প্রায় ২০ হাজার দলীয় নেতা-কর্মী এসেছেন। রীতিমতো সারিবদ্ধভাবে তাঁরা স্টেডিয়ামে প্রবেশ করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, পরিচয় পত্র পেয়েছেন এবং স্টেডিয়ামের ভিতর স্বেচ্ছাসেবকরা তাঁদের নির্দিষ্ট আসনে বসিয়েছেন। একটা সময় দেখা গিয়ে আসন ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু সকলে খুব সুশৃঙ্খলা ভাবে দাঁড়িয়েছেন।

সংবাদিক থেকে আগত প্রতিনিধি, প্রত্যেকের হাতে ফাইল, প্রত্যেক সাংবাদিককে ইউনিট নিয়ে বসতে সাহায্য করা এবং হাতে টিফিন ও লাঞ্চ ধরিয়ে দিয়ে এতটুকু ভুল হয়নি। স্বেচ্ছাসেবকদের প্রত্যেকের যুব তৃণমূলের স্টিকার ইউনিফর্ম ছিল।

সুতরাং, দলকে কর্পোরেট এবং পেশাদারির মোড়কে মুড়তে গিয়ে শুরুতেই তৃণমূলের এমন নমুনা সিপিএম এবং বিজেপির মত তথাকথিত ক্যাডারভিত্তিক দলগুলোকেও কিন্তু চিন্তায় ফেলবে।

আরও পড়ুন-বিজেপি ২০০ সিট কেন টার্গেট করেছে? কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...