Saturday, June 20, 2026

চাপে প্রশান্ত কিশোর, প্রতারণা মামলায় জামিনের আর্জি খারিজ

Date:

Share post:

আইনি চাপে ভোট-কুশলী প্রশান্ত কিশোর৷

প্রতারণা এবং পরিকল্পিত জালিয়াতির অভিযোগে রুজু হওয়া মামলায় প্রশান্ত কিশোরের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল পাটনার এক আদালত ।

JDU -থেকে বহিষ্কৃত নেতা প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার এক কর্মী, ওসামার বিরুদ্ধে ‘কনটেন্ট’ চুরি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছিলেন শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি। গৌতমের অভিযোগ, “বাত বিহার কি” প্রচারের জন্য ব্যবহৃত কিছু কন্টেন্ট আসলে তাঁর নিজের। প্রশান্ত কিশোর সেই কনটেন্ট চুরি করে নিজের নামে চালিয়েছে৷ ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এই জালিয়াতি করা হয়েছে৷

প্রশান্ত কিশোরর বিরুদ্ধে এই অভিযোগ এনে বিহারের পাটুলিপুত্র থানায় FIR দায়ের করেন শাশ্বত গৌতম । প্রশান্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ অর্থাৎ প্রতারণা, অসাধু উদ্দেশ্যে অপরের সম্পত্তির হস্তান্তর, ধারা ৪০৬ অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ ওই FIR- এ গৌতম দাবি করেছেন, তিনি একই ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, কয়েক দিনের মধ্যেই যেটির আত্মপ্রকাশ ঘটবে। প্রশান্ত কিশোর ছাড়াও ওসামা নামের এক ব্যক্তির বিরুদ্ধেও FIR করেছেন গৌতম। তিনি অভিযোগ করেছেন, ওসামা চাকরি থেকে পদত্যাগ করার আগে তাঁর সঙ্গে ‘বিহার কি বাত’ নিয়ে কাজ করছিলেন। এই ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি প্রশান্ত কিশোরের প্রকল্প থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সমস্ত সামগ্রী ওসামা তুলে দিয়েছেন প্রশান্ত কিশোরের হাতে বলে অভিযোগ।

প্রশান্ত কিশোর এই মামলাতেই জামিন চেয়ে পাটনা সিটি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শনিবার ওই আবেদনের শুনানির শেষে আদালত তা সরাসরি খারিজ করে দেয়৷

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...