Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে খোলা রাজ্যের পলিটেকনিক ও আইটিআইগুলি

Date:

Share post:

করোনা সতর্ককতার জেরে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে খোলা আছে পলিটেকনিক ও আইটিআইগুলি। কারিগরি শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে শুধু ক্লাস না হওয়ার কথাই বলা হয়েছে। কিন্তু ছুটি ঘোষণা হয়নি। তবে এমন পরিস্থিতিতে শিক্ষক, প্রশিক্ষক এবং কর্মীরা কলেজে আসছেন। হস্টেল ছাড়তে পারছেন না অনেকেই।
গত শনিবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত ছুটি থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার তা বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, শিক্ষকরা চাইলে বাড়ি থেকেই কাজ করবেন। কিন্তু এরপরেও মঙ্গলবার, পলিটেকনিক এবং আইটিআইগুলিতে শিক্ষক-প্রশিক্ষকরা গিয়েছেন। হস্টেলগুলিতেও রয়েছেন ছাত্রছাত্রীরা।
দফতরের অধিকর্তা শৈবাল মুখোপাধ্যায় জানান, সংবাদ মাধ্যমে জেনে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না তাঁরা। লিখিত নির্দেশ পেলে তবেই মানা হবে। স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের মধ্যে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে কারিগরি শিক্ষা দফতর বিষয়টিতে নির্বিকার কেন? তাহলে কি কারিগরি শিক্ষা দফতর নবান্ন থেকে বিজ্ঞপ্তি পৌঁছয়নি? এই বিষয়ে উত্তর দিতে নারাজ অধিকর্তা।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: ‘‘ডিম-মাংস খান’’, অভয় দিচ্ছে প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...