Thursday, May 7, 2026

করোনার লক্ষণ থাকলে রোগীকে ফেরানো যাবে না, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

করোনার থাবা জাঁকিয়ে বসেছে দেশে,বাড়ছে আক্রান্তের সংখ্যা। সময় এগানোর সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিক-সহ দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯। এরকম এক জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীকে ফেরাতে পারবে না সরকারি-বেসরকারি কোন হাসপাতাল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।
এমন অবস্থায় খবর আসছে, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে আক্রান্ত হিসেবে সন্দেহজনক রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের ফেরানো যাবে না। পাশাপাশি বলা হয়েছে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, ও কেরোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করতে হবে। যেসব স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হবেন তাঁদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ও স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...