Saturday, April 18, 2026

ধুঁকছে অর্থনীতি, দেশের প্রথম রাজ্য হিসাবে সরকারি কর্মীদের বেতন কমছে তেলেঙ্গানায়

Date:

Share post:

২১ দিনের টানা লকডাউনের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে৷ টান পড়েছে সরকারি কোষাগারেও।

পরিস্থিতি সামাল দিতে সরকারি খরচ কমানোর পথে হাঁটল তেলেঙ্গানা।

দেশের প্রথম রাজ্য হিসাবে তেলেঙ্গানার সরকারি কর্মচারীদের বেতন কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। জানা গিয়েছে, তেলেঙ্গানা সরকার সব ধরনের সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বেতন কাটছাঁটের সিদ্ধান্ত নিতে বিশেষ এক বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই বৈঠকের পরেই সরকারি তরফে ঘোষণা করা হয় যে, মুখ্যমন্ত্রী তাঁর নিজের এবং মন্ত্রিপরিষদ ও বিধায়কদের বেতন ৭৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন পুরসভার আধিকারিকদের বেতনও একইভাবে কমানো হবে৷
আইএএস, আইপিএস, আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় পরিষেবা আধিকারিকদের ক্ষেত্রেও ৬০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হবে৷ অন্য শ্রেণির কর্মীদের ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন কাটা হবে বলে তেলেঙ্গানা সরকার জানিয়েছে। শুধু স্থায়ী সরকারি কর্মচারীদেরই যে বেতন কমানো হবে তা নয়, চুক্তিভিত্তিক কর্মী ও অবসরকালীন ভাতা প্রাপকদেরও টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে চন্দ্রশেখর রাও সরকার।

Related articles

রোড শো দিয়ে শনিবারের ভোটপ্রচার কর্মসূচি শুরু করবেন অভিষেক, রয়েছে জনসভাও 

শনিবারের ভোট প্রচারের শুরুতেই মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে...

শনিবারের ভোট প্রচারে ৪ জনসভা মমতার, বিকেলে পদযাত্রা হাওড়ায় 

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে শেষ সপ্তাহান্তে আজ একাধিক জনসভা ও রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর সিলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...