Monday, May 18, 2026

পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঘিঞ্জি বস্তিতে করোনা সংক্রমণ, আতঙ্কে মুম্বই

Date:

Share post:

এরই মধ্যে মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ পেরিয়েছে। বুধবার থেকে শঙ্কা আরও বেড়ে গেল। করোনাভাইরাস হানা দিয়েছে ধারাভি বস্তিতে। জনঘনত্বের দিক থেকে এই ধারাভি বস্তি পৃথিবীর তৃতীয় বৃহত্তম । আড়াই থেকে তিন হাজার পায়রার খোপের মতো ঘর, শৌচালয়ের সংখ্যাও সীমিত। ধারাভি বস্তিতে করোনাভাইরাসের সংক্রমণ হলে কতটা ভয়ংকর হতে পারে, তা বলাই বাহুল্য। বুধবার বস্তির এক বাসিন্দার করোনা সংক্রমনের খবর আসে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি মারা যান। এরপরই তৎপর হয় প্রশাসন। ধারাভির একটি বড় অংশকে সিল করে, ওই পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। করোনা রুখতে সামাজিক দূরত্বই এখন পথ। কিন্তু সেটা ধারাভিতে কোনো ভাবেই পালন করা সম্ভব নয়। ধারাভিতে করোনা সংক্রমনের অর্থ, অতি দ্রুত তা ছড়িয়ে পড়তে পারে হাজার মানুষের মধ্যে। আর সেটাই এখন চিন্তায় রাখছে মুম্বই বাসীকে।

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...