Saturday, May 2, 2026

করোনার মোকাবিলায় খরচে লাগাম টানতে ৫ দফা সিদ্ধান্ত রাজ্যের! বন্ধ নিয়োগ-প্রকল্প

Date:

Share post:

মারণ ভাইরাস কোভিড-১৯ বা করোনা মোকাবিলায় গোটা দেশের মতোই রাজ্যজুড়ে চলছে লকডাউন। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কার্যত সবই বন্ধ। খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে রাজ্য সরকারের রাজকোষে। এবং তার মধ্যে থেকেই করোনার জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে সরকারের।

এই কঠিন পরিস্থিতিতে তাই নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হল নতুন সব প্রকল্পও। তবে বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে খরচ বন্ধ হবে না বলেও জানিয়েছে রাজ্য।

করোনার মোকাবিলায় খরচে লাগাম টানতে যে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার–

১) নতুন নিয়োগ বন্ধ।

২) আপাতত নতুন প্রকল্প নয়।

৩) সরকারি দফতরে এখন কোনও গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না।

৪) গাড়ি ভাড়াও করা যাবে না।

৫) GPF থেকে শুধুমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...