Saturday, May 2, 2026

করোনা-যুদ্ধ বাধা পেয়েছে পরিযায়ী শ্রমিক-জমায়েত ও তবলিগি’র ঘটনায়: রাষ্ট্রপতি

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই দুই ঘটনায় করোনার বিরুদ্ধে দেশের লড়াই ধাক্কা খেয়েছে বলে শুক্রবার মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। এদিন রাজ্যপাল ও উপ-রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।

করোনা পরিস্থিতিতে ওই দুই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কোবিন্দ। উল্লেখ্য, নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত থেকে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়টিও চিন্তা বাড়িয়েছে সরকারের। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই কোনওভাবেই লঘু করে দেখা সম্ভব নয়৷ একইসঙ্গে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশের উপর হামলার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
লকডাউন পরিস্থিতিতে দেশের কেউ যাতে অভুক্ত না থাকেন, সে বিষয়ে জোর দিয়েছেন রাষ্ট্রপতি।
এই পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য যাতে দুঃস্থদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে, সে বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন রাষ্ট্রপতি। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না বলেও রাষ্ট্রপতি বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, করোনা আবহে রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্যুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ জ্বালানোর যে কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...