Friday, May 8, 2026

*আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু হলেই করোনা নয়, হবে মৃত্যু-অডিট*

Date:

Share post:

“সরকারি বা বেসরকারি
হাসপাতালের আইসোলেশনে থাকা কোনও রোগীর মৃত্যু হলেই
সেই মৃত্যু করোনাভাইরাস সংক্রমণে হয়েছে, এমন বলা যাবে না৷ সব মৃত্যুকেই করোনা-আক্রান্ত মৃত্যুর তালিকায় তোলাও হবে না”। মুখ্যসচিব রাজীব সিংহ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ” অন্যান্য
উপসর্গ বা ক্রনিক রোগে ভুগতে থাকা রোগীও
এখন হাসপাতালে ভর্তি হতে পারেন। একই সঙ্গে তাঁদের করোনা
পজিটিভ রিপোর্টও আসতে পারে। সেই রোগীর মৃত্যু হলে ঠিক কী কারণে সেই রোগীর মৃত্যু হয়েছে তা জানতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব নবান্নে বলেছেন, ‘‘আমরা কোভিড-১৯-এ সরাসরি
মৃত্যুর সংখ্যা জানিয়েছিলাম ৩ জন।
এখনও সেই সংখ্যা ৩- ই আছে। কো-মরবিডিটির বা অন্য উপসর্গের
জন্য ৪ জন মারা গিয়েছেন। এই
কেসগুলির ক্ষেত্রে ডেঙ্গির মতো বিশেষজ্ঞ কমিটি গঠন হয়েছে। তাঁরা
মৃত্যু-অডিট করে বলবেন কোভিড-১৯-ই এই
মৃত্যুর কারণ কি না।’’

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...