Sunday, March 22, 2026

রক্ষকই যখন অভিযুক্ত ‘মিষ্টি ভক্ষক’

Date:

Share post:

রক্ষকই যখন ভক্ষক। প্রবাদটা মনে করাচ্ছে চন্দননগরের এক মিষ্টির দোকানের মালিকের অভিযোগ। তিনি অভিযোগ করছেন, তাঁর দোকানে লুঠপাঠ চালিয়ে মিষ্টি, কোল্ডড্রিংক, ঘি সমস্ত নিয়ে চলে যান পুলিশকর্মীরা। দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণ দুধ নষ্ট হচ্ছে। সেই কথা মাথায় রেখে মিষ্টির দোকান কিছুটা সময় খোলার অনুমতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো চন্দননগরের মিষ্টি ব্যবসায়ী খোকন সাহা দোকান খোলেন। অভিযোগ, 30 তারিখ দোকান খোলার পরে পুলিশ গিয়ে একপ্রকার লুঠপাঠ চালায়। এমনকী, তাঁর দোকানের কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন মিষ্টি ব্যবসায়ী। দোকানে পুলিশের মিষ্টি নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খোকন সাহা চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related articles

নির্বাচনী প্রচারের রণকৌশল সাজাতে আজ ভবানীপুরে কর্মিসভা মমতার 

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আসন্ন নির্বাচনে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur) তৃণমূল প্রার্থী...

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...