Friday, June 5, 2026

প্রসূতি করোনা- আক্রান্ত, বন্ধ হলো NRS-এর গাইনি ওয়ার্ড, লেবার রুম

Date:

Share post:

এবার NRS হাসপাতাল৷

করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে NRS হাসপাতালে৷

গত সোমবার এই হাসপাতালে সন্তানের জন্ম দেন এক বধূ৷ এরপর ওই বধূ জ্বর এবং সর্দি-কাশিতে আক্রান্ত হন৷
জ্বর এবং সর্দি-কাশি না কমায় তাঁর সোয়্যাব পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য৷ বধূর রিপোর্ট পজিটিভ আসে৷ বধূর রিপোর্ট পজিটিভ আসার পরই দ্রুত পদক্ষেপ করেছে NRS হাসপাতাল কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের লেবার রুম এবং গাইনি ওয়ার্ড। সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরই খোলা হবে ওই বিভাগগুলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই বধূ সোমবার লেবার রুমে মোট ৩ ঘণ্টা ছিলেন। ওই সময় সেখানে আরও ৬ জন প্রসূতি ছিলেন। গাইনি ওয়ার্ডে মহিলার কাছাকাছি থাকা অন্য কয়েকজন মহিলাকেও চিহ্নিত করা হয়েছে। তাঁদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য।
এছাড়া কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা অন্য কেউ ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন এবং ওই বধূর পরিবারের লোকজনদের চিহ্নিত করছে হাসপাতাল। চিকিৎসক, নার্সরা সুরক্ষা বর্ম পরেছিলেন কিনা সেই খোঁজও চলছে৷ এদের সবাইকে কোয়ারান্টাইনে পাঠানো হতে পারে।

সদ্যোজাত শিশু এবং মা’কে এমআর বাঙুর হাসপাতালে করোনা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO–র নির্দেশিকা অনুযায়ী, সদ্যোজাতকে মায়ের কাছ থেকে পৃথক করা যাবে না। ‌

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...