Monday, April 27, 2026

করোনা মুক্ত নয় উত্তর-পূর্ব, সিকিমের পর এবার নাগাল্যান্ডেও করোনার থাবা!

Date:

Share post:

সিকিমের পর এবার উত্তর-পূর্বের নাগাল্যান্ডেও করোনাভাইরাসে আক্রান্তের হদিশ মিললো। আজ, সোমবার নাগাল্যান্ড রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চেন্নাই থেকে ফেরা দুই ব্যক্তি এবং এক মহিলার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন আবার উপসর্গহীন।

উল্লেখ্য, সিকিমের মতোই এতদিন পর্যন্ত নাগাল্যান্ডে কোনও করোনার সংক্রমণ ছিল না। এবার এই রাজ্যেও করোনা থাবা বসানোয় মারণ ভাইরাস কোভিড-১৯ মুক্ত রইল না উত্তর-পূর্বের একটি রাজ্যও। এখনও পর্যন্ত একমাত্র লাক্ষাদ্বীপেই কোনও করোনা রোগীর সন্ধান মেলেনি। যদিও ১২ এপ্রিল ডিমাপুরের এক ব্যবসায়ীকে নাগাল্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করালে তাঁর শরীরে কোভিড-১৯ মেলে। কিন্তু নাগাল্যান্ড সরকার তাদের তালিকায় ওই ব্যক্তিকে রাখেনি।

এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, অসম সরকারের করোনা আক্রান্তের তালিকায় ওই ব্যক্তির উল্লেখ রয়েছে। যদিও অসম সরকারও ওই আক্রান্তের হিসেব তাদের তালিকায় রাখেনি বলে জানা যায়।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...