Friday, May 15, 2026

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কী কী পদক্ষেপ কেন্দ্র-রাজ্যের? জানাতে চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনের জেরে কাজের জায়গায় আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। একদিকে কাজ নেই, অপরদিকে খাদ্য সংকট। ফলে বাড়ি ফিরে আসতে চাইছেন তাঁরা। আর তাতেই বিভিন্ন রকম বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কী কী পদক্ষেপ করেছে? সে সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত।

মঙ্গলবার, পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে। ২ দিনের মধ্যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
করোনার সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। এরই জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা। আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। কিন্তু এখনও অনেকেই সড়কপথে হেঁটে, সাইকেলে বা পণ্যবাহী ট্রাকে চড়ে ঘরে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্পূর্ণ তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...